• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টাকায় টাকায় ইতিহাস, ঢাকায় চলছে আড়াই হাজার বছরের বিরল মুদ্রার প্রদর্শনী

প্রকাশিত: ২০:১৬, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১৬, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টাকায় টাকায় ইতিহাস, ঢাকায় চলছে আড়াই হাজার বছরের বিরল মুদ্রার প্রদর্শনী

আপনি কি স্বাধীনতা পূ্র্ববর্তী ও পরবর্তী বাংলাদেশের মুদ্রাগুলো কেমন ছিল দেখেছেন? না দেখে থাকলে, আগামী ২দিন দেখার সুযোগ রয়েছে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারে। কারণ সেখানে চলছে মুদ্রা নিয়ে ভিন্নরকম এক প্রদর্শনী।

কখনো রাষ্ট্রের নাম বদলেছে, কখনো বদলে গেছে সীমানা; সময়ের সঙ্গে পাল্টেছে মুদ্রার নকশা, রূপ ও প্রচলন। অথচ এসব মুদ্রার প্রতিটিই ধারণ করে আছে ইতিহাসের একেকটি অধ্যায়। স্বাধীনতার আগের ও পরের বাংলাদেশের মুদ্রা থেকে শুরু করে বিশ্বের বিলুপ্ত রাষ্ট্রের দুর্লভ মুদ্রা- সবই একসঙ্গে দেখার সুযোগ মিলছে রাজধানীর ধানমন্ডিতে।  শুধু বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ নয়, এই প্রদর্শনীতে আনা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিরল সব মূদ্রা। যা দেখতে ভীড় করছেন নানান বয়সী দর্শনার্থী।

নব্বইয়ের দশকের শেষ দিকে বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যায় আফ্রিকার দেশ জাইরা। দেশটির অস্তিত্ব না থাকলেও দুই দশকেরও বেশি সময় পর সেই জাইরার মুদ্রাও ঠাঁই পেয়েছে ঢাকার এই প্রদর্শনীতে।

৬১টি ক্যাটাগরিতে সাজানো প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের ৪৩ জন সৌখিন সংগ্রাহক নিয়ে এসেছেন আড়াই হাজার বছরের পুরোনো ইতিহাসসমৃদ্ধ মুদ্রা। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে রয়েছে নানা সময়ের, নানা দেশের ব্যাতিক্রমী সব মুদ্রার সংগ্রহ।

২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এই আয়োজন করেছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি। সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. কামরুজ্জমান কায়সার বলেন, মুদ্রা কেবল লেনদেনের মাধ্যম নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছরের মুদ্রাব্যবস্থার বিবর্তন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের এই আয়োজনের লক্ষ্য।

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া ৬ষ্ঠ বিএনসিএস মুদ্রা প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার রাত ৯টায়।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন: