রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৩৮ জন গ্রেফতার, মামলা ২৯
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৫ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারি বিভাগে ৭৪ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন এবং ২২২ পুরিয়া গাঁজা। মাদকদ্রব্যের পাশাপাশি ৫টি মোবাইল ফোন, ২টি চাকু, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল এবং নগদ ১৩ হাজার ৮২০ টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/কেএস/এআই













মন্তব্য করুন: