• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শিশুদের সঙ্গে নিয়ে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশিত: ১৯:০৭, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:০৮, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শিশুদের সঙ্গে নিয়ে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, শিশুদের সুরক্ষা সবার আগে। তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারলে কোনো উন্নয়নই কাজে আসবে না। শনিবার (৩১ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার কাশিমবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় স্থানীয় শিশুদের সঙ্গে নিয়ে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে শিশুদের হাতে চকলেট ও ফুল তুলে দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মাদকের বিস্তার ঘটেছে। মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ থেকে সন্তানদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকসেবী ব্যক্তিরা ডোপ টেস্টের আওতায় এলে সরকারি চাকরি থেকে বঞ্চিত হবেন। ভবিষ্যতে ডোপ টেস্টের আওতা আরও বাড়ানো হবে।

সড়কসহ সরকারের সব অবকাঠামো উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ফারজানা শারমীন বলেন, বিগত ১৭ বছরের অনিয়মের সংস্কৃতি আর চলবে না। সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। স্থানীয় বাসিন্দারা অংশীজন হিসেবে এলাকার উন্নয়নকাজ তদারকি করবেন। কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব সুবিধা পেতে কেউ আর্থিক লেনদেন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকার প্রদত্ত সামাজিক কর্মসূচির সুবিধা পাওয়া নাগরিক অধিকার। এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কাশিমবাজার বাজার ছাড়াও লালপুর উপজেলার আরও চারটি সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: