মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, বাধা পুলিশের
ছবি: সংগৃহীত
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকার মিরপুর ১৪ নম্বর সড়কে নামার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। টানা তৃতীয় দিনের মতো সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন।
মিরপুর ২ নম্বরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
পুলিশ বলছে, মিরপুর ১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে তারা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।
বিভি/এসজি













মন্তব্য করুন: