• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৮ দিনেও মেলেনি সামিয়ার সন্ধান, হন্যে হয়ে খুঁজছেন মা-বাবা

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৮ দিনেও মেলেনি সামিয়ার সন্ধান, হন্যে হয়ে খুঁজছেন মা-বাবা

একটি উজ্জ্বল ভবিষ্যৎ আর চোখে ভরা স্বপ্ন নিয়ে প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বের হয়েছিল সামিয়া। কিন্তু কে জানত, সেই যাওয়াই শেষ যাওয়া হবে? দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ৮টি দিন। অথচ এখনও হন্যে হয়ে সন্তানকে খুঁজছেন অসহায় বাবা-মা।

পরিবার জানায়, গত ২৬শে অক্টোবর সকালে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও, এখনো কোনো সুসংবাদ দিতে পারেনি প্রশাসন।

পুলিশ বলছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে খোঁজার চেষ্টা চলছে।

৮টি দিন পার হয়ে গেলেও একজন শিক্ষার্থীর এভাবে নিখোঁজ থাকা পরিবার ও সহপাঠীদের মনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেবে প্রশাসন—এমনটাই প্রত্যাশা সকলের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত