ঐকমত্যের ভিত্তিতে মজুরি নির্ধারণ ও আটক শ্রমিকদের মুক্তি দাবি প্রতিনিধিদের
ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিকদের জন্য বাস্তবায়নযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। সেই সাথে আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর শ্রম ভবনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, মজুরি বোর্ডে গার্মেন্টস খাতের সব শ্রমিক ফেডারেশন ও শ্রমিক সংগঠনের সবার মতামত, প্রস্তাব ও শ্রমিকদের বাস্তব চাহিদার ভিত্তিতে একটি ঐকমত্যের মজুরি কাঠামো তৈরি করে বোর্ডে প্রস্তাব করার। শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এসময় শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান নেতারা। এ ছাড়া, চলমান মজুরি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেফতার হওয়া শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দাবি করেন তারা। একই সঙ্গে আন্দোলনের অজুহাতে শ্রমিকদের হয়রানি না করতে মালিকপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বিভি/এসজি













মন্তব্য করুন: