নারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে নাইমুল (৩০) নামে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরে দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জানা গেছে, দগ্ধদের মধ্যে ইসমাইল (৩০) শরীরের ২০ শতাংশ, কামরুল (৫৫) ২৫ শতাংশ এবং তপন (৩৮) ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকের ক্ষেত্রে শ্বাসনালিতে ধোঁয়া বা উত্তপ্ত গ্যাস প্রবেশজনিত আঘাতের (ইনহেলেশন ইনজুরি) আশঙ্কা রয়েছে।
চিকিৎসকেরা জানান, নাইমুলের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তার ইনহেলেশন ইনজুরিও রয়েছে। এ ছাড়াও আহত চারজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: