• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, অস্ত্র গুলি ও জিম্মি জেলে উদ্ধার 

জসিম উদ্দিন, মোংলা

প্রকাশিত: ১৭:২৭, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, অস্ত্র গুলি ও জিম্মি জেলে উদ্ধার 

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু দল গহিনবনে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ডিঙ্গি নৌকায় ৪ টি দেশীয় ওয়ান শুটার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং দস্যুদল সাত্তার বাহিনীর  কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

অপরদিকে সুন্দরবনের কুমড়োখালী খাল সংলগ্ন এলাকায় পৃথক আরো একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪ টি একনলা বন্দুক, ১ টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭) খুলনার কয়রা থানার বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করে কোস্টগার্ড। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত