• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

এমপির আশ্বাসে ৪ ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছাড়লো ব্রাহ্মণবাড়িয়াবাসী

প্রকাশিত: ১৩:২৭, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপির আশ্বাসে ৪ ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছাড়লো ব্রাহ্মণবাড়িয়াবাসী

স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে সাড়ে ৪ ঘণ্টা পর সড়ক ও রেলপথ অবরোধ তুলে নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্তিকরণ ষড়যন্ত্রের প্রতিবাদে এ অবরোধ করেছিলেন তারা। 

রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বাসুদেব ইউনিয়নবাসী। এতে ঢাকা- সিলেট ও ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিলো। ফলে উপকূল, সুবর্ণ, পারাবত, পর্যটক, সোনার বাংলা, মহানগর প্রভাতী ও কালনী এক্সপ্রেসসহ অন্তত ৭টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়। 

একই সাথে বিক্ষোভকারীরা আখাউড়া আগরতলা সড়ক পথ অবরোধ করেছিলো। এতে ভারতগামী যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: