গণশুনানিতে ৩৮ সেবাপ্রত্যাশীর সমস্যার কথা শুনলেন ডিসি
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। বুধবার (১১ নভেম্বর) এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে টাঙ্গাইলের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৮ জন সেবাপ্রত্যাশী সশরীরে উপস্থিত হয়ে তাঁদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, অভিযোগ এবং বিভিন্ন আবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ অত্যন্ত মনোযোগ সহকারে আগত সেবাপ্রত্যাশীদের বক্তব্য শোনেন এবং তাদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে যথাযথভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সাধারণ মানুষের অভিযোগ ও বিভিন্ন সমস্যার সরাসরি শুনানি গ্রহণ, দ্রুত প্রতিকার নিশ্চিতকরণ এবং সরকারি সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: