চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে
ছবি: মোহাম্মদ জাহাঙ্গীর আলম
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে রাখা হয়েছে নজরদারিতে। বুধবার (১১ নভেম্বর) নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তার কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।
কী কারণে তার মুঠোফোন জব্দ ও তাকে নজরদারিতে রাখা হয়েছে, তা জানাতে চাননি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী। তবে তিনি জানান, তার বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় মুঠোফোন জব্দ করা হয়েছে। রাখা হয়েছে নজরদারীতে।
২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: