গাজীপুরে অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ নয় দফা দাবিতে আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে। এদিকে, গাজীপুরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুরপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকার হা-মীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা, ইয়াগি বাংলাদেশসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ সময় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় হামীম গ্রুপের এক শ্রমিককে আটক করে পুলিশ।
এদিকে, কালিয়াকৈরে মৌচাক এলাকায় সকাল ৮টার দিকে পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে হঠাৎ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, বেতনভাতা বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, নির্বিচারে গ্রেফতার এবং বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকের উপর হামলার অভিযোগ তাদের। শ্রমিক বিক্ষোভের খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: