পটুয়াখালীতে উচ্ছেদের নামে দোকানপাট ভাঙচুরের অভিযোগ, ক্ষতিপূরণ ও বিচার দাবি
পটুয়াখালী ইপিজেড এলাকায় উচ্ছেদের নামে মালিকানাধীন জমিতে নির্মিত দোকানপাট ও স্থাপনা ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৯ নভেম্বর রাতে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বুলডোজার নিয়ে তাদের দোকানপাট গুঁড়িয়ে দেন। অথচ এসব স্থাপনা তাদের মালিকানাধীন ও রেকর্ডীয় জমিতে ছিল। পরদিন সার্ভেয়ার দিয়ে মাপজোখের পর ভাঙা স্থাপনাগুলো সড়ক ও জনপথ বিভাগের জমির বাইরে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই তাদের জীবিকার একমাত্র অবলম্বন দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। এতে ১০টি পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিভি/পটুয়াখালী/পিএইচ













মন্তব্য করুন: