সাতক্ষীরায় মাসব্যাপী সাতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
সাতক্ষীরায় মাসব্যাপী সাতার প্রশিক্ষণ (অ-১৪) শেষে সনদ বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিদফতর অনুমোদিত ২০২৬-২৭ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ সনদ বিতরণ করা হয়।
মাসব্যাপী সাতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থা সাতক্ষীরার সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সাঁতার প্রশিক্ষক ও ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, ইকবাল কবির খান বাপ্পিসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, সকল খেলা শারীরিক ফিটনেস ঠিক হয় এবং শরীর সুস্থ রাখে এবং সাঁতার জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেককে সাঁতার শেখা জরুরি।
মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: