চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নাছির গ্রেফতার
চট্টগ্রামের পতেঙ্গায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. নাছিরকে গ্রেফতার করেছে এসআরবি-৭। গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ফটিকছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানিয়েছে- নিহত ভিকটিম মো. মোবারক ইসলাম কেইপিজেড-এ পোশাক শ্রমিক হিসেবে চাকরি করতেন। গত ১২ নভেম্বর বিকালে কয়েক যুবক ভিকটিম মোবারক ইসলামকে সাইকেল চুরি করেছে মর্মে সন্দেহে পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়াস্থ আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ড্রাস্টি এর ভিতরের একটি কক্ষে নিয়ে জানালার গ্রীলের সাথে রশি দিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে এবং জানালার গ্রীলের সাথে গলায় রশি দিয়ে পেঁচিয়ে ধরলে ভিকটিম মোবারক অজ্ঞান হয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের বাবা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘটনায় ভিকটিমের কাবা বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামি করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিভি/এআই













মন্তব্য করুন: