• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রবিবার রাজধানীতে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলন

প্রকাশিত: ২২:৩৪, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩৬, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রবিবার রাজধানীতে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলন

ফাইল ছবি

আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলন-২০২৬’। এদিন বেলা ২টা ৩০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এই সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (BSACCPP) উদ্যোগে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেবেন।

সম্মেলনে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করবেন।

বিভি/এসবি/পিএইচ

মন্তব্য করুন: