গাছের সঙ্গে ঝুলছিলো অজ্ঞাত যুবকের মরদেহ!
খুলনার আড়ংঘাটা এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি বর্তমানে খুলনার বৈকালী এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আড়ংঘাটা থানা পুলিশ ও সিআইডির সদস্যরা তদন্ত শুরু করেন। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ও সিআইডি তদন্ত চালাচ্ছে।
বিভি/খুলনা/পিএইচ













মন্তব্য করুন: