• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত: ১০:৫৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজও দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন তারা। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে, রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশে অবস্থিত পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত