• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

প্রকাশিত: ১৮:৫২, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাসের নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সেনানিবাসের সড়কগুলো যানজটমুক্ত রাখতে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যান চলাচলে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে সেনানিবাসে বসবাসকারী ব্যক্তিদের এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

এ ছাড়া অন্যান্য যানবাহনকে নির্ধারিত সময়ে ঢাকা সেনানিবাস এলাকার ভেতরের সড়ক ব্যবহার না করে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত