• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি

আটক করে এভাবেই নিয়ে যাওয়া হয় বিএসএফ সদস্যকে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। ওই ঘটনার ভিডিও প্রকাশ করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে দেখতে পেয়ে আটক করেন বিজিবি সদস্যরা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে।

ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিভি/ডিএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত