বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭ নেতাকর্মী
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতিবাদ মিছিলে একটি বাসের ধাক্কায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়েছি। মিছিল চলাকালে বাসটি নেতা-কর্মীদের ধাক্কা দেয়। ঘটনাটি দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিভি/এআই













মন্তব্য করুন: