• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এবার জঙ্গল সলিমপুর নিয়ে কড়া বার্তা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির

প্রকাশিত: ২০:৩৮, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার জঙ্গল সলিমপুর নিয়ে কড়া বার্তা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তিনি বলেন, ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই এখানে নতুন করে সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয় নেওয়ার সুযোগও দেওয়া হবে না।

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেফতারের বিষয়ে ডিআইজি বলেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/চট্টগ্রাম/এসবি

মন্তব্য করুন: