• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত: ০৮:৩৬, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৩৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটির একেবারে পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত