নাটোরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন
নাটোরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কে বা কাহারা আগুন দিয়েছে তা সনাক্ত করতে পারেনি পুলিশ। আর এঘটনায় নিন্দা জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত স্মৃতি স্তম্ভে এঘটনাটি ঘটে।
স্থানীয়দের ধারন করা ভিডিও ফুটেজে দেখা গেছে মুখে সাদা রুমাল বেধে একজন যুবক জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়ে পালিয়ে গেছে।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতি স্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেস্টনি না থাকায় অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য জানিয়েও কোন ব্যবস্থা নেয়নি তারা। আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দেশে একটা গোষ্টি অস্থিতিশীল করার পায়তারা করছেন। এঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই আগুন নিভে যায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/এআই













মন্তব্য করুন: