• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

শ্যামপুরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১২:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শ্যামপুরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর শ্যামপুরে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।

বিভি/এইচএস

মন্তব্য করুন: