• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ ১২ জন হাসপাতালে

প্রকাশিত: ১২:৩৭, ৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ ১২ জন হাসপাতালে

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ ১২ জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট মিলে সাড়ে ৬ ঘণ্টার চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। 

আহতরা হলেন– ফায়ারসার্ভিসের তিন কর্মীর মধ্যে রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫) ঢাকা মেডিকেলে এবং মেহেদী হাসান (২৮) বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২) ও দুলাল মিয়া (৬০) ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: