• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ মার্কেটে আগুন

সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল: ব্যবসায়ী

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল: ব্যবসায়ী

সারারাত বেচাকেনা শেষ করে সাহরি করে বাসায় গিয়ে মাত্রই ঘুমিয়ে ছিলেন ব্যবসায়ীরা। এর মধ্যেই আগুনের খবর পেয়ে ছুটে এসে নিউ ‍সুপার মার্কেটের নিচে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা। নিউ ‍সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘শুক্রবার খুব ভালো বিক্রি হয়েছে। রাত প্রায় আড়াইটা পর্যন্ত মার্কেটেই ছিলাম। সাহরি খেয়ে মাত্র শুয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’ ব্যবসায়ীরা বলছেন, ভোরে যখন আগুন লাগে, তখন বাসায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে তারা। কারণ ঈদের আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত মার্কেটে তারা বেচাকেনা করে ভোররাতের দিকে বাসায় ফিরেছেন। বাসার ফেরার পর পরই আগুন লাগাকে রহস্যজনক বলছেন ব্যবসায়ীরা। রকিব নামের আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, ‘রাত ৩টা পর্যন্ত দোকানদারি করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল।’ শনিবার (১৫ এপ্রিল) সকাল ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তিন তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনী। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরাও আগুন নেভাতে কাজ করছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: