ডিপিএলে শেখ মাহেদীর হ্যাটট্রিক, আবাহনীর টানা তিন জয়
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে হ্যাটট্রিক করে দলকে জেতালেন শেখ মাহেদি হাসান। তার বোলিংয়ে প্রাইম ব্যাংক ৩ রানে হারালো সিটি ক্লাবকে। টানা তিন ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও। তবে জাতীয় দল থেকে বাদ পড়া লিটন দাস ব্যার্থ হয়েছেন ঘরোয়া লিগেও।
রবিবার (১৭ মার্চ) বিকেএসপিতে প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংক ৮ উইকেটে তোলে ৩০৫ রান। এই ম্যাচেও ব্যার্থ তামিম। তবে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি ও জাকির হাসানের ৭৯ রানে বড় স্কোরই পায় প্রাইম ব্যাংক। ৩০৬ রানের টার্গেটে শেষ তিন বলে প্রয়োজন চার রান। হাতে ৬ উইকেট।
শেষ বিকেলে প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় উৎসব শুরু সিটি ক্লাবের। কিন্তু তাদের উৎসব মাটি করে দিলেন শেখ মাহেদি হাসান। শেষ তিন বলে কোন রান পেলো না সিটি ক্লাব। বরং তিন বলে তিন উইকেট নিয়ে প্রাইম ব্যাংককে টানা তৃতীয় জয় উপহার দিলেন এই অফ স্পিনার।
এদিকে, আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে শাইন পুকুরকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনীও। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে শাইনপুকুর অলআউট হয় ১৬৯ রানে। আবাহনীর বোলিংয়ে খালেদ আহমেদ ১৭ রানে তিনটি এবং আফিফের শিকার দুই উইকেট। জবাবে ১৯ বলে ৫ রান করে সাঁজঘরে ফেরেন জাতীয় দল থেকে সদ্যই বাদ পড়া লিটন দাস।
তবে নাইম শেখের ৬৬ আর মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ৫১ রানে জয় নিয়ে ভাবতে হয়নি আকাশী-নীলদের। আফিফ করছেন অপরাজিত ২৫ রান। অন্যম্যাচে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে ১২১ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিভি/এজেড



মন্তব্য করুন: