• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে নতুন শঙ্কা 

প্রকাশিত: ২৩:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে নতুন শঙ্কা 

পিসিবি ও আইসিসির মধ্যে টানাপোড়েনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হওয়ারই কথা ছিল না। ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরপর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 

তবে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। আগামী ১৫ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে এই হাইভোল্টেজ এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা। 

ভারত-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। গত শনিবার থেকে কলম্বোর কোনো ম্যাচে বৃষ্টি হয়নি, তবে আগামী রবিবারের (১৫ ফেব্রুয়ারি) ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। 

ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচটির আয়োজনকে বিপদে ফেলতে পারে। তবে আশার কথা, আবহাওয়া পরিষ্কার হলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন: