• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে চলমান খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪২ রান।

এদিকে, এবারের বিশ্বকাপের বিস্ময় জিম্বাবুয়ে। অবিশ্বাস্য ছন্দে রয়েছে দলটি। হিসাবের বাইরে থেকে উঠে এসেছে সুপার এইটে, তাও আবার অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে, অধিনায়ক শাই হোপের নেতৃত্বে উড়ছে ক্যারিবীয়রাও। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা।

এছাড়া গ্রুপ পর্বে দুই দলই দাপটের সঙ্গে এগিয়ে এসেছে। জিম্বাবুয়ে যেখানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের বড় শিকার ইংল্যান্ড। এই গ্রুপে দুই দলের সঙ্গেই খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: