জিম্বাবুয়েকে পাহাড় সমান টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ
এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাচ্ছে জিম্বাবুয়ে। সুপার এইট পর্বের ম্যাচে টস হেরে প্রথম ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে শুরু হওয়া খেলার প্রথম ইনিংসে ২৫৪ রান তুলেছে ইউন্ডিজরা। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৬ উইকেট হারায় তারা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ঝড়ো ইনিংসে মাত্র ৩৪ বলে সর্বোচ্চ ৮৫ রান করেছে হেটমায়ের। এছাড়াও, ৩৫ বলে ৫৯ রান করেছে পাওয়েল। অন্যদিকে, জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট নিয়েছে গাঁরাভা ও মুজারাবানি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৫ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪১ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৮৯ বলে ২১২ রান, হাতে রয়েছে ৭টি উইকেট।
এদিকে, এবারের বিশ্বকাপের বিস্ময় জিম্বাবুয়ে। অবিশ্বাস্য ছন্দে রয়েছে দলটি। হিসাবের বাইরে থেকে উঠে এসেছে সুপার এইটে, তাও আবার অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে, অধিনায়ক শাই হোপের নেতৃত্বে উড়ছে ক্যারিবীয়রাও। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: