• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ১১:২৩, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:২৪, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (৬ এপ্রিল)  সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই শোভাযাত্রায় সহযোগিতা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এ ছাড়া, আরও অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া পরিদফতর, টেনিস ফেডারেশন, অ্যাথলেটিকস ফেডারেশন, শরীর গঠন ফেডারেশন, আর্চারি ফেডারেশন, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ আরও অনেক ক্রীড়া সংগঠন।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।  

বিভি/এআই

মন্তব্য করুন: