• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে বিসিবি

প্রকাশিত: ১৭:২২, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২৫, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত প্রতিবেদনে। তবে ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা রক্ষায় প্রতিবেদনটি প্রকাশ করা হবে না।

বুধবার (৪ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

তিনি বলেন, সাবেক নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে করা রিটের শুনানিতে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিসিবি। তবে প্রতিবেদনটি প্রকাশ করা হলে হাইকোর্টের নির্দেশনা ও ভুক্তভোগীদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে।

ব্যারিস্টার মাহিন এম রহমান আরও জানান, ২০০৯ সালের ১৪ মে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের দেওয়া নির্দেশনার ভিত্তিতেই এ-সংক্রান্ত কমিটি গঠন করেছে বিসিবি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত