• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফ্লাডলাইট জালাতেই আগুন, বাধলো বিপত্তি

প্রকাশিত: ১৫:১১, ১০ মে ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে ফ্লাডলাইট জালাতেই আগুন, বাধলো বিপত্তি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন চলছে। দ্বিতীয় সেশনের ঠিক শেষ মুহূর্তে ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎই আগুন ধরে যেতে দেখা গেলো। 

টেস্ট ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আজ পড়েছিলো। কারণ মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসছিলো, ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিলো সে কারণেই। 

জ্বালাতে না জ্বালাতেই বাধলো বিপত্তি। ফ্লাডলাইটে আগুন লেগে গেলো।প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে এই আগুন লেগেছে। যদিও বিষয়টি অত গুরুতর নয়। 

এই আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লেগেছিলো ২০২৩ সালের আগস্টে। এবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।

বিভি/এআই

মন্তব্য করুন: