• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি

প্রকাশিত: ১০:৪৬, ২২ মে ২০২৬

আপডেট: ১১:০৬, ২২ মে ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি

ছবি: থমাস ডুলি (সংগৃহীত)

অনেক জল্পনা কল্পনা ছিলো। ক্রিস কোলম্যান নাকি বার্ন্ড স্টর্ক, এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশেপাশে। কিন্তু শেষমেশ বাংলাদেশের কোচ হয়ে এলেন গায়ানার সাবেক কোচ থমাস ডুলি। 

শুক্রবার (২২ মে) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে বাফুফে।

বিষয়টা গতকালই পরিষ্কার হয়ে গিয়েছিলো। অপেক্ষা ছিলো তার দেশে আসার। আজ সকালে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন এই কোচ। তিনি আসার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাফুফে।

আগামী ববিবার (২৪ মে) থমাস ডুলির অধীনে প্রথম অনুশীলন করার কথা আছে বাংলাদেশ দলের। বাংলাদেশ ডাগআউটে তার প্রথম উপস্থিতি হবে আগামী মাসে সান মারিনোর বিপক্ষে ম্যাচে। আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে প্রীতি ম্যাচটি খেলবেন হামজা চৌধুরীরা।

বিভি/এআই

মন্তব্য করুন: