• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ

প্রকাশিত: ২২:৪৩, ৯ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৪ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

হারারেতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে হারায় জিম্বাবুয়ে। ৬ উইকেট হারায় ৬৬ রানে। সেখান থেকে জুটি গড়ে ধাক্কা সামাল দেন ওপেনার বেন কারান ও সিকান্দার রাজা। রাজা ৩৩ রান করে আউট হওয়ার খানিক বাদে ফেরেন ক্লাইভ মাদান্দে। এরপর ব্র্যাড ইভান্সকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন কারান। ইভান্স ৩৮ বলে করেন ৫৮ রান, আর কারান অপরাজিত থাকেন ১১১ রানে। জিম্বাবুয়ের নবম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাট করার কীর্তি গড়লেন বেন কারান।

জবাবে পাওয়ারপ্লেতেই বাংলাদেশ দুই উইকেট হারায়। সৌম্য সরকার ৫ এবং নাজমুল হোসেন শান্ত ৯ রান করে আউট হন। এরপর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। ফিফটি করেন তামিম।

বিভি/এআই

মন্তব্য করুন: