• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাবিতে বহিরাগত প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত

প্রকাশিত: ১৮:৫০, ১৮ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাবিতে বহিরাগত প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত

আর মাত্র দুদিন অপেক্ষা। এরপরই জমজমাট ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশাধিকার ‘সীমাবদ্ধ’ করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। 

ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

“এসময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।”

জরুরি সেবার বাহনের মধ্যে রয়েছে- অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারের বাহন, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাই কোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

আগামীকাল রবিবার (১৯ জুলাই) রাত একটায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: