• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরে বাংলাদেশের শিক্ষার্থীদের ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

প্রকাশিত: ২১:৫৫, ২২ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
সিঙ্গাপুরে বাংলাদেশের শিক্ষার্থীদের ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড চ্যালেঞ্জ ২০২৬’-এ অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলের ১,১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,২৮৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে বাংলাদেশের প্রতিনিধি দল।

যেখানে তারা  ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৯টি আন্তর্জাতিক পদক অর্জন করেছে। 

সিঙ্গাপুরে আয়োজিত এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া তরুণ গণিতপ্রেমীরা ব্যক্তিগত মেধা প্রকাশের পাশাপাশি দলগত দক্ষতা, কৌশলগত চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সামর্থ্যের পরিচয় দিয়েছে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মূল তিনটি ক্যাটাগরি ‘ম্যাথ অলিম্পিয়াড’, ‘ম্যাথ ওয়ারিয়র্স’ এবং ‘ম্যাথ মাস্টার মাইন্ড’-এ প্রতিদ্বন্দ্বিতা করে।

অফিসিয়াল ফলাফল অনুযায়ী বাংলাদেশ প্রতিনিধিদলের অর্জিত আন্তর্জাতিক সম্মাননাসমূহ-  ‘ম্যাথ অলিম্পিয়াড’ কনটেস্ট: ১টি ব্রোঞ্জ পদক ও ২টি অনারেবল মেনশন, ‘ম্যাথ ওয়ারিয়র্স’ চ্যালেঞ্জ: ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক এবং ‘ম্যাথ মাস্টার মাইন্ড’ চ্যালেঞ্জ: ১টি স্বর্ণ  ও ১টি ব্রোঞ্জ পদক।

এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ‘সার্টিফিকেট পার্টিসিপেশন’ লাভ করেছে। 

প্রতিযোগিতার গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি সিঙ্গাপুরের বিখ্যাত মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারের ‘স্যান্ডস গ্র্যান্ড বলরুম’-এ অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে ২৫টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষা প্রতিনিধি এবং আন্তর্জাতিক কান্ট্রি পার্টনারদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত) ও কমার্শিয়াল কাউন্সিলর মিস লুৎফুন নাহার এবং দ্বিতীয় সচিব শেখ মো. ফয়সাল।

বিভি/এআই

মন্তব্য করুন: