অবসরের সিদ্ধান্ত পাল্টে পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো
জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত পাল্টে পর্তুগালের হয়ে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের উয়েফা নেশনস লিগ শুরু করতে যাচ্ছে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
২০২৬ ফিফা বিশ্বকাপই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগেই জানিয়েছিলেন পর্তুগাল অধিনায়ক রোনালদো। কিন্তু বিশ্বকাপের পর অবসরের কথা ভেবেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছরের ফুটবল মহাতারকা। আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছর পূর্ণ হতে যাওয়া আল নাসরের এই অধিনায়ক পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কিছু কারণ উল্লেখ করেছেন।
ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে রোনালদো জানান, দেশকে আরও সাফল্য এনে দেওয়া, এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া এবং নতুন প্রজন্মকে সাহায্য করার ইচ্ছা থেকে অবসরের সিদ্ধান্ত পাল্টেছেন। পর্তুগালের প্রেসিডেন্ট এবং কোচ জর্জ জেসুসের সঙ্গে কথা বলার পর তার মনে হয়েছে, দলের জন্য এখনও তার কিছু দেওয়ার আছে। রোনালদো বলেন, আমি বিশ্বাস করি, জাতীয় দল যা অর্জন করতে চায়, সেখানে পৌঁছাতে সাহায্য করার সামর্থ্য আমার আছে।
সংবাদ সম্মেলনে পরে যোগ দেন পর্তুগাল কোচ। ওয়েলসের বিপক্ষে রোনালদোর খেলা নিশ্চিত করে জেসুস বলেন, সে পর্তুগালের প্রতীক। তবে এটাই তাকে সব ম্যাচ খেলার অধিকার দেয় না।
নেশনস লিগের গ্রুপ ৪-এ পর্তুগালের অন্য দুই প্রতিপক্ষ নরওয়ে ও ডেনমার্ক।
বিভি/এসজি













মন্তব্য করুন: