আসিয়ান কাপে অভিষেক বাংলাদেশের, প্রথম ম্যাচেই মালয়েশিয়া পরীক্ষা
প্রথম ফিফা আসিয়ান কাপে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শুরুতেই হামজা চৌধুরীদের মালয়েশিয়া পরীক্ষা। জাকার্তার গোলোরা বাং কামো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ডিভিশন ওয়ান ‘এ’ গ্রুপের ম্যাচটি। সন্ধ্যায় লড়বে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
ফিফার নতুন টুর্নামেন্ট আসিয়ান কাপ। প্রথম আসরেই খেলার সুযোগ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্টে। রোমাঞ্চিত লাল-সবুজের ফুটবলাররা। জাকার্তায় কঠোর অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ টমাস ডুলি। জামাল-মোরসালিনদের সাথে প্রবাসি হামজা-শমিত-ফারহানদের সমন্বয়ে সময়ের সেরা দল বাংলাদেশের। গত জুনে সানমারিনোতে জয়ের গল্প লিখেছে ডুলির শিষ্যরা। এবার আসিয়ান কাপে নৈপুন্যের ঝলক দেখানোর চ্যালেঞ্জ তাদের সামনে। টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে দুটি গ্রুপে লড়ছে আটটি দল। গ্রুপ এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। প্রতিটি দলই রেংকিংয়ে অনেকে এগিয়ে ১৮১ তে থাকা বাংলাদেশের চেয়ে। প্রথম ম্যাচ ১৩৬ এ অবস্থান করা মালয়েশিয়ার বিপক্ষে। শক্তি সামর্থ্যে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও চোখে চোখ রেখে লড়াইয়ের আত্মবিশ্বাস হামজা-জামালদের। গ্রুপ বি’তে খেলছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে লড়বে দুই রানার্সআপ দল।
বিভি/এসজি













মন্তব্য করুন: