• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ড্র দিয়ে শুরু, বড় জয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

প্রকাশিত: ২৩:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ড্র দিয়ে শুরু, বড় জয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বড় জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করেছে ব্রাজিল ফুটবল দল।  দুই ম্যাচের প্রীতি সিরিজের দ্বিতীয়টিতে আজ ব্রাজিল ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। 

দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গুইমারায়েস ও ভিনিসিয়াস জুনিয়র। অস্ট্রেলিয়ার হয়ে আলেসান্দ্রো চিরকাতি ও কনর মেটকাফ গোল করেন।

ব্রিজবেনে তৃতীয় মিনিটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বক্সের ভেতর থেকে গাব্রিয়েল বন্তেম্পোর পাসে কোনাকুনি শুটে গোল করেন ভ্যান্ডারসন।

২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। কর্ণার থেকে চিরকাতির দারুণ ফ্লিকে বল ব্রাজিলের জালে জড়ায়। 

অফসাইডের জন্য ভিএআরের সহায়তা নেন রেফারি। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় অফসাইড ছিল না। 

ম্যাচে সমতা ফিরিয়ে উজ্জীবিত হয়ে ওঠে অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অসিরা। ডি বক্সের ঠিক বাইরে থেকে মেটকাফের দুর্দান্ত শটে ঝাঁপিয়ে পড়েও হাতের নাগালে নিতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক ওটাভিও। ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। 

৪৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনহার গোলে ২-২ সমতা ফেরায় ব্রাজিল।  

৬৯ মিনিটে ম্যাচে আবারও লিড নেয় ব্রাজিল। ভিনিসিয়াসের কাটব্যাক থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন গুইমারায়েস।

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলের ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সফর শেষ করে ব্রাজিল। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত