• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে আফগানদের ৫ ম্যাচের সূচি ও স্কোয়াড ঘোষণা

প্রকাশিত: ২২:৩৮, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের বিপক্ষে আফগানদের ৫ ম্যাচের সূচি ও স্কোয়াড ঘোষণা

আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের ফিউচার স্টার্স (যুব) দল। এ উদ্দেশে পাঁচ ম্যাচের একটি যুব ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ১০ অক্টোবর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ওমানে গিয়ে পৌঁছাবে। সেখানে আফগান ফিউচার স্টার্সের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই লড়াই শুরু হবে। সিরিজটির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৬, ১৮, ২১ ও ২৩ অক্টোবর।

এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ দল তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের নানা ত্রুটি-বিচ্যুতি শুধরে নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি আফগান উদীয়মান ক্রিকেটারদের আগ্রাসী পারফরম্যান্সের মুখোমুখি হয়ে নিজেদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করাই থাকবে টাইগার যুবাদের প্রধান লক্ষ্য।

আফগানিস্তান ফিউচার স্টার্সের দল: ফরিদ জাদরান, সুবহান আলি, নোমান সোলারজি, ফয়সাল মুবারিজ, তাহের সারওয়ারি, আবিদুল্লাহ আবিদ, হামজা আলিখিল, আমির হামজা, সামি মুবারিজ, মোহাম্মদ আলি, লুতফুল্লাহ, আব্দুল্লাহ হামদার্দ, ইমরান মোহাম্মদি ও নূর আলি নিয়াজাই। অতিরিক্ত (রিজার্ভ) খেলোয়াড়: হাইবাত খান, হিকমাতুল্লাহ ও বিলাল সুলিমানখিল।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সূচি:
১৩ অক্টোবর: প্রথম ম্যাচ
১৬ অক্টোবর: দ্বিতীয় ম্যাচ
১৮ অক্টোবর: তৃতীয় ম্যাচ
২১ অক্টোবর: চতুর্থ ম্যাচ
২৩ অক্টোবর: পঞ্চম ম্যাচ

বিভি/এমআর

মন্তব্য করুন: