• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

জয়ছন্দে উড়ছে বার্সেলোনা, হ্যাটট্রিক শিরোপার হাতছানি

প্রকাশিত: ১২:০৪, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জয়ছন্দে উড়ছে বার্সেলোনা, হ্যাটট্রিক শিরোপার হাতছানি

হ্যাটট্রিক শিরোপার হাতছানিতে স্প্যানিশ লা লিগায় জয়ছন্দেই উড়ছে বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে কাতালান জায়ান্টদের জয় ৩-০ ব্যবধানে। টানা অস্টম জয়ে লিগ টেবিলেও পাঁচ পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা। 

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে যেখানে শেষ করেছিলো, সেখান থেকেই যেনো আবার শুরু করলো বার্সা। হালকা চোটে সতর্কতার অংশ হিসেবে বাইরে থাকা অধিনায়ক রাফিনিয়াকে ছাড়া খেলতে নেমে ন্যু ক্যাম্পে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। 

বক্সের বাইরে থেকে অ্যান্থনি গর্ডনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। আক্রমণে থেকে ৩০ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। গেতাফের ডিফেন্ডার রোমেরোর ভুলের সুযোগ কাজে লাগান গ্যাব্রিয়েল জেসুস। 

চলতি মৌসুমে আর্সেনাল ছেড়ে আসা এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বার্সার জার্সিতে পাঁচ ম্যাচে গোল হলো তিনটি। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য নিয়ে খেলতে থাকে হ্যান্সি ফ্লিকের দল। ৭৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান জুল কুন্দে। ডান দিক থেকে লামিন ইয়ামালের ক্রসে কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার। 

বাকি সময়ে গোলের সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি গত দুই মৌনুমের লিগ চ্যাম্পিয়নরা। আট ম্যাচে পূর্ন ২৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে পাঁচ আর রিয়াল মাদ্রিদকে ছয় পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে বার্সা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: