• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

টানা তিন উইকেট, আফগানিস্তানের বিরুদ্ধে হাসান মাহমুদের হ্যাটট্রিক

প্রকাশিত: ১২:২৫, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:২৭, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টানা তিন উইকেট, আফগানিস্তানের বিরুদ্ধে হাসান মাহমুদের হ্যাটট্রিক

আফগানিস্তানের বিরুদ্ধে আবুধাবিতে চলমান টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে হ্যাটট্রিক করেছেন পেসার হাসান মাহমুদ। তৃতীয় দিনের প্রথম সেশনেই হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) ইনিংসের ৮৪তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ইসমত, কায়েস ও জিয়াকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২২০। এর আগে তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাসের ফিফটিতে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: