আর্জেন্টিনাকে বিদায় বলে মায়ামির হয়ে মাঠে নেমেই জোড়া গোল মেসির
আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আজ মেজর লিগ সকারের ম্যাচে লুইস সুয়ারেসও জোড়া গোল করেছেন। তাতে ঘরের মাঠে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামিও ৪-০ গোলের জয়োৎসব করেছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মেসি মাঠে নেমেছেন চার দিন আগে। বুয়েনস আইরেসে সে ম্যাচে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছিলেন ফুটবলের মহাতারকা।
রবিবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া মেজর লিগ সকারের ম্যাচে তৃতীয় মিনিটেই মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেস। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মায়ামিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল পাইয়ে দেন মেসি। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ-পায়ের শটে ব্যবধান বাড়ান ৩৯ বছরের আর্জেন্টাইণ ফুটবল কিংবদন্তী। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
এবারের লিগে এটি তার ২৩তম গোল। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এই ম্যাচের আগে ১১ লিগ ম্যাচে মায়ামির জয় ছিল মাত্র একটি। ডিসি ইউনাইটেডকে হারানোর পর পর ১৩ জয়, পাঁচ হার ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে মেসির দল। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।
বিভি/এজেড













মন্তব্য করুন: