শেষ বিকেলে রহমত শাহর প্রতিরোধ, জমে উঠছে আবুধাবি টেস্ট
অপরাজিত ৮৪ রানের পথে রহমত শাহের একটি শট। ছবি- ক্রিকইনফো
আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান করেছে আফগানিস্তান। এদিন শেষ বিকেলে প্রতিরোধ গড়েছেন রহমত শাহ। ইকরাম আলীখিলের সাথে ৭২ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন।
গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে পুনরায় ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায়, শেষ দুই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনে নাইম ইসলামের দৃঢ়তায় দলীয় ইনিংসে আরো ২৯ রান যোগ করে অলআউট হয়েছে বাংলাদেশ।
৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম। আফগান বোলিংয়ে মোহাম্মদ সালেম নিয়েছেন ৪ উইকেট।
বল হাতে শুরুটা ভালো বাংলাদেশের। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। হাসান মাহমুদের শিকার হয়ে মাঠ ছাড়েন সাদেকুল্লাহ আতাল। আফগানদের দ্বিতীয় উইকেট পড়েছে দলের ৬৪ রানে। এবার শিকারী আরেক পেসার ইবাদত হোসেন। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে দমে যায়নি আফগানিস্তান।
তৃতীয় উইকেটে দারুণ লড়াই ওপেনার আব্দুল মালিক ও অধিনায়ক রহমাত শাহর। তাদের ৭০ রানের জুটি ভাঙেন ইবাদত। ৬২ রান করে ইবাদতের দ্বিতীয় শিকার আব্দুল মালেক। পাঁচ রানের মধ্যে আবারো উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই মিরাজের ঘুর্ণিতে ঘায়েল হয়ে সাঁজঘরে ফেরেন হাশমতুল্লাহ শহিদি।
তবে ইকরাম আলিখিলকে নিয়ে আবারো বিপর্যয় সামাল দেন অধিনায়ক রহমত শাহ। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে উঠেছে ৭২ রান। রহমত অপরাজিত আছেন ৮৪ রানে। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানিস্তান। হাতে আছে ছয় উইকেট।
বিভি/এজেড













মন্তব্য করুন: