সিলেট টেস্ট
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শুরুতেই উইন্ডিজ শিবিরে ধাক্কা
সিলেট টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন বাংলাদেশের বোলাররা। স্বাগতিকদের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট, আর হাসান মাহমুদ পেয়েছেন একটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অন্যদিকে পেসার শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
মিরপুর টেস্টের মতো সিলেটেও তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্পিন আক্রমণে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। পেস বিভাগ সামলাচ্ছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে কেভিন উইকহ্যামের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলতে নামা ৩৪৯তম ক্রিকেটার তিনি। এ ছাড়া একাদশে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডা সিলভা। ক্যারিবীয়দের একাদশ থেকে বাদ পড়েছেন জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ ও জোমেল ওয়ারিক্যান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: