• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির ঘনঘটা, টসের আগেই লাঞ্চ বিরতি

প্রকাশিত: ১৬:২৪, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির ঘনঘটা, টসের আগেই লাঞ্চ বিরতি

বৃষ্টির কারণে ঢাকা রয়েছে সেঞ্চুরিয়নের পিচ।

সেঞ্চুরিয়ন টেস্টের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ঝরতে থাকায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। মাঝে দু-একবার বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত বৃষ্টির লুকোচুরিতে টস ছাড়াই মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে। অবশ্য বিরতির মাঝেই আবারও বৃষ্টি থেমে যাওয়ায় খেলা শুরু হওয়ার অপেক্ষা বাড়ছে।

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে সফরকারীরা। এই হারের ফলে সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তদের। এখন সিরিজ ড্র করতে হলে সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

অন্যদিকে প্রথম টেস্ট জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারের শঙ্কা কাটিয়ে ওঠা প্রোটিয়াদের জন্য দ্বিতীয় ম্যাচে জয় কিংবা ড্র-যেকোনো ফলাফলই সিরিজ নিশ্চিত করার জন্য যথেষ্ট।

এরই মধ্যে দ্বিতীয় টেস্টের একাদশের বাইরে চলে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদ। প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা পান মুশফিক, আর ডান কনুইয়ের চোটে পড়ে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন হাসান মাহমুদ।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত