• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বৃষ্টি থামতেই সেঞ্চুরিয়নে টস, একাদশে ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৪, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৪, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৃষ্টি থামতেই সেঞ্চুরিয়নে টস, একাদশে ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টি বাগড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি, গড়িয়ে যায় লাঞ্চের সময়ও। অবশেষে বৃষ্টি থামলে টস অনুষ্ঠিত হয় এবং টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এই ম্যাচে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদ। প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা পান মুশফিক, আর ডান কনুইয়ের চোটে পড়ে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে যান হাসান মাহমুদ। পাশাপাশি একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজও।

এই তিনজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, লিটন কুমার দাস, খালেক আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকেরম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত