• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দিনের শুরুতেই ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, রান তোলার চেষ্টা টাইগারদের

প্রকাশিত: ১৫:১৭, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:২০, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দিনের শুরুতেই ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, রান তোলার চেষ্টা টাইগারদের

ওপেনার মাহফিজুল ইসলামের একটি শটের দৃশ্য। ছবি: ক্রিকইনফো

সেঞ্চুরিয়নে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে সেখানেই থামলো প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ৪০৩ রানে এগিয়ে স্বাগতিকরা। চার শতাধিক রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। রান তোলার চেষ্টা দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলামের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি উইকেটের পতনও ঘটে গেছে। তানজিদ তামিম ২৯ রান করে দলীয় ৫৮ রানে সাজঘরে ফিরেছেন। কিন্তু ৫ বল খেলেও কোনো রান না তুলে আউট হয়ে ফিরেছেন মুমিনুল হক। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৫৮। এখনো ৩৪৫ রানে পিছিয়ে সফরকারীরা।

ওপেনার মাহফিজুল ২৮ ও শান্ত ০ রানে ক্রিজে আছেন।

এর আগে প্রথম ইনিংসেই ৪০৩ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৪৯৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করা প্রোটিয়ারা। নিজেদের প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: